লুটিয়েন্স দিল্লির ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব ৫ জুনের মধ্যেখালি করার নির্দেশ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে পাঠানো ফাইল নোটিংসে ক্লাবের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা, অনিয়ম এবং বেআইনি কার্যকলাপের উল্লেখ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তথ্য অনুযায়ী ২৭.৩ একর (প্রায় ৮৭৩ কাঠা) জমি জুড়ে ওই অভিজাত জিমখানার নামে ১৬২ কোটি টাকার বেশি বিনিয়োগ এবং প্রায় ১২৯ কোটি টাকার মোট সম্পদ আছে। ২০২২ সালে পরিদর্শনের পর কর্পোরেট বিষয়ক মন্ত্রক দিল্লি জিমখানা ক্লাবের বেশ কিছু বেআইনি কার্যকলাপের কথা তুলে ধরেছিল। এর মধ্যে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আর্থিক অনিয়ম থেকে শুরু করে অবৈধ নিয়োগ এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের মতো গুরুতর বিষয় রয়েছে। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকাঠামোর জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকার ক্লাবটিকে আগামী ৫ জুনের মধ্যে তার ২৭.৩ একর জমি খালি করার নির্দেশ দিয়েছে।