নয়াদিল্লি: আইপিএলের একেবারে প্রথম তিন মরশুমে তিনি ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন। তারপরে আর আইপিএলে দেখা যায়নি তাঁকে। এবার দেড় দশকের বেশি সময় পরে মেগা টুর্নামেন্টে কোচ হয়ে ফিরছেন শ্রীলঙ্কান কিংবদন্তি। Cricinfo-র রিপোর্ট অনুযায়ী, চামিন্ডা ভাস (Chaminda Vaas) আসন্ন আইপিএল (IPL 2027) মরশুমে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বোলিং কোচ হতে চলেছেন।
রিপোর্টে দাবি করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের কোচিংয়ে ভাস বোলিং কোচ এবং অমিত মিশ্র স্পিন বোলিং কোচ হিসাবে যোগ দিতে চলেছেন। পাশাপাশি ভাসের পর এই প্রথমবার আইপিএলে কোচিং করতে দেখা যাবে ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিংহকেও। তিনি সৌরভের সহকারী হিসাবে তাঁর প্রাক্তন দলের কোচিং স্টাফে যোগ দেবেন।