নয়াদিল্লি: ১৫ জুলাই নয়া সংস্করণ নিয়ে আসছে আইআরসিটিসি ওয়েবসাইট। এবার থেকে হবে আরও দ্রুততার সঙ্গে তৎকাল বুকিং। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চব জানিয়েছেন, ১৫ জুলাই থেকে নতুন ও অত্যাধুনিক আইআরসিটিসি ওয়েবসাইট চালু করা হবে। আশা করা হচ্ছে, এর ফলে দ্রুত টিকিট বুকিং সম্ভব হবে।
আরও পড়ুন, শনিবার থেকে শুরু হচ্ছে হুগলির বিখ্যাত শ্রাবণী মেলা, তার আগে সাজছে তারকেশ্বর, গেলেন মুখ্যমন্ত্রী
মূলত আইআরসিটিসি-র মাধ্যমে সম্প্রতি কিছু শিক্ষার্থী টিকিট বুকিং করতে গিয়ে ভোগান্তির মুখে পড়ে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই, এবার রাজস্তানের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চব জানিয়েছেন, ১৫ জুলাই থেকে আইআরসিটিসি ওয়েবসাইটে নয়া আপগ্রেডেশন আসছে। ওয়েবসাইটে আগে প্রতি মিনিটে ৩২ হাজার বুকিং হত, কিন্তু নয়া সংস্করণের পর, এবার প্রতি মিনিটে দেড় লক্ষেরও বেশি টিকিট বুকিং করা সম্ভব হবে। যুক্ত থাকবে দেশের আরও পৃথক পৃথক ভাষা। যা টিকিটি বুকিং পরিষেবাকে আরও সহজ করে দেবে। ক্যাপচা, গ্রাফিক্স সব কিছুতেই তাই নজর দেওয়া হয়েছে। সময় তো কম লাগবেই, সেই সঙ্গে প্রযুক্তিগত কোনও ভোগান্তি যাতে না হয়, সেই সব বিষয়গুলিতেই সংস্করণ করা হয়েছে। যাত্রী টিকিট বুকিংয়ের সময় তাঁদের পছন্দের আসন সংরক্ষণ করতে পারবেন। টিকিটের মূল্য, ভ্রমণ-তারিখ, সবকিছুই আরও সহজে বোঝা যাবে।