Last Updated:
Akhilesh Yadav Meets Mamata: “আমরা সবাই সঙ্গে আছি।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বললেন অখিলেশ যাদব। মমতা-অখিলেশ দীর্ঘক্ষণ কথা হয় এদিন।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অখিলেশ যাদব। দীর্ঘক্ষণ দুই নেতা-নেত্রীর বৈঠক হয় আজ বৃহস্পতিবারের। এদিন দুপুরেই মমতার বাড়িতে পৌঁছন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের দিকে এগিয়ে গিয়ে তৃণমূলনেত্রীকে উত্তরীয় পরিয়ে দিতে দিতে অখিলেশ বলেন, “দিদি, আপনি হারেননি। মমতাও প্রত্যুত্তরে বলেন, “হ্যাঁ আমরা হারিনি।”
অখিলেশ যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যখন কোনও রাজনৈতিক নেতার ঘনিষ্ঠজন প্রাণ হারান, যখন রাজনৈতিক কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় এবং যখন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়গুলিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়—তখন প্রশ্ন ওঠে নিরাপত্তা নিশ্চিত করার দায়ভার কার?”
একইসঙ্গে অখিলেশ যাদবের অভিযোগ, “নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল যে, লক্ষ লক্ষ কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। বলা হয়েছিল যে, তিন লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী এখানে পাঠানো হয়েছে এবং প্রশাসনের সঙ্গে একটি সমান্তরাল নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশ ও বিহার থেকে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়ে আসা হয়েছিল। আমাদের তথ্যমতে, নির্বাচনের সময় বাংলায় মোতায়েন কড়া বাহিনীর একটি বড় অংশ সীমান্ত এলাকা থেকে প্রত্যাহার করে নিয়ে আসার পর উত্তর প্রদেশ ও বিহার থেকে এখানে পাঠানো হয়েছিল। দিদি, আপনি দারুণ লড়াই করেছেন। এই লড়াইয়ে আপনি হারেননি দিদি। আমরা সবাই সঙ্গে আছি।”
Kolkata,West Bengal
