মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স যে পাঁচবার আইপিএল জিতেছে, প্রত্যেক দলেই ছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘদিনের যোদ্ধা। এবার পেলেন গুরুদায়িত্ব।

কায়রন পোলার্ডকে (Kieron Pollard) বিরাট প্রোমোশন দিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে দলের হেড কোচ ঘোষণা করা হল। মাহেলা জয়বর্ধনের স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০২৭ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসাবে দেখা যাবে প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে।

১৬ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত কায়রন পোলার্ড। ক্রিকেটার হিসাবে খেলেছেন। খেলা ছাড়ার পর কোচিং টিমের সদস্য ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম মালকিন নীতা অম্বানি বলেছেন, ‘পোলার্ড যখন মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন, ওঁর বয়স ছিল ২২ বছর। সেদিনের সেই তরুণ পরের ১৬ বছরে পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। প্লেয়ার হিসাবে অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। পরে কোচ হিসাবে নিজের অভিজ্ঞতা, আবেগ ও ক্রিকেট জ্ঞান ভাগ করে নিতেন। এবার হেড কোচ হিসাবে ওঁকে দায়িত্ব দিতে পেরে আমরা আপ্লুত। পলি (পোলার্ডের ডাকনাম) জানে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি ঠিক কী আর তার জন্য কী করা উচিত। আমি নিশ্চিত প্লেয়ার হিসাবে ওর যে দায়বদ্ধতা ছিল, বিশ্বাস ও ভূমিকা ছিল, কোচ হিসাবেও সেটাই বজায় রাখবে। নতুন অধ্যায়ের জন্য ওকে অনেখ শুভেচ্ছা।’

দলের ব্যাটিং কোচ থেকে হেড কোচ হিসাবে উত্তরণ। পোলার্ড (Kieron Pollard) নিজে বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়াটা সম্মানের। আমার জীবন ও কেরিয়ারে বিরাট জায়গা জুড়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আমি এই দল, প্লেয়ার, ও পল্টন অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের সঙ্গে যে সম্পর্কে জড়িয়েছি, তা অসাধারণ। নীল-সোনালি জার্সি পরার কী দায়িত্ব, গুরুত্ব, মূল্য, আমি বুঝি। আশা করছি সমর্থকদের দারুণ কিছু মুহূর্ত উপহার দিতে পারব।’ 

 

এবার নতুন করে দল সাজাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। কোচ হিসাবে পোলার্ডের প্রথম কাজই হবে ১৫ নভেম্বরের মধ্যে দলের রিটেনশন তালিকা প্রকাশ করা। তারপরই গোয়াতে বসবে আইপিএলের নিলাম। 

পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের অন্যান্য় দলের কোচ হিসাবেও যুক্ত। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পোলার্ড এমআই লন্ডনের কোচ।

আরও পড়ুন: সুযোগ বৈভবকে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দলে জোড়া চমক, টসের পরই ঘোষণা করে দিলেন শ্রেয়স



By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog La Evento – An Organized Event WordPress Theme LaAutor – Author & Publisher Elementor Template Kit Lab – Pharmacy, Laboratory & Research WordPress Theme Labomba – Responsive Multipurpose WordPress Theme Labpeak | Laboratory & Science Research WordPress Theme + RTL with Appointments Booking Lafka - Multi Store Burger - Pizza & Food Delivery WooCommerce Theme Laguna - Beach Club Lounge Bar & Resort Elementor Template Kit LaJavela – Bar Nightlife & Pub Elementor Template Kit Lakeside - Nature Cottage Elementor Template Kit Lamaro – Yacht Club and Rental Boat Service WordPress Theme