নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর মন্তব্য ঘিরে ফের বিতর্ক। বাবলা গাছ, ইউক্যালিপটাস গাছ অক্সিজেন দেয় না বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করতে শুরু করেছে বিরোধী শিবির। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাঁকে কটাক্ষ করেছেন অনেকে। রেখার ওই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Rekha Gupta Viral Remarks)
গত ১৭ জানুয়ারি IIT দিল্লিতে আয়োজিত Exhibition of Innovative Technological Solutions অনুষ্ঠানে বক্তৃতা করার সময় বিতর্কিত মন্তব্য করে বসেন রেখা। ওই অনুষ্ঠান থেকে দূষণ নিয়ে রেখার বক্তৃতার যে অংশ সামনে এসেছে, তাতে তাঁকে বলতে শোনা যায়, “বেশি করে গাছ লাগানো…দিল্লির রাস্তার পাশে যে সব গাছ রয়েছে, দেখবেন, ইউক্যালিপটাস, বাবলা গাছ রয়েছে, যেগুলি অক্সিজেন প্রদানকারী নয়, ওই সব গাছ দিল্লিকে গ্রিন কভার দিচ্ছে না। সেগুলি বদলানো প্রয়োজন।” (Rekha Gupta News)
CM साहिबा का ज्ञान देखकर वैज्ञानिक भी Research छोड़ दें! 😄 pic.twitter.com/UHz0QSz3WN
— AAP (@AamAadmiParty) May 24, 2026
আরও পড়ুন: রাহুল গাঁধীর নাগরিকত্ব বাতিলের দাবি, দাবি সাংসদ পদও খারিজেরও, পিটিশন জমা পড়ল
রেখার ওই মন্তব্যই নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেই মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে আম আদমি পার্টিও। দলের নেতা সৌরভ ভরদ্বাজ লেখেন, ‘মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ফের স্বমহিমায়। উনি বলছেন, বাবলা, ইউক্য়ালিপটাস অক্সিজেন দেয় না। আর বিজেপি বলছে ওরা নাকি দিল্লিতে দূষণের সমস্যার সমাধান করবে’।
আরও পড়ুন: বলিউডে ‘নিষিদ্ধ’ হলেন রণবীর সিংহ? আর অভিনয় করতে পারবেন না? যে কারণে জল এতদূর গড়াল…
বছরভর দূষণের জেরবার হতে হয় রাজধানী দিল্লিকে। ক্ষমতায় আসার আগে দূষণ মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছিল বিজেপি। কিন্তু দিল্লিতে দূষণ মোকাবিলায় পদে পদে প্রশ্নের মুখে পড়েছে রেখার সরকার। এমনকি সমালোচনার মুখে পড়ে AQI সূচকের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে তারা। সেই আবহে রেখার পুরনো ওই বক্তৃতার অংশটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
শুধু আম আদমি পার্টিই নয়, নেটিজেনদের অনেকেও রেখার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। আম আদমি পার্টি আবার বিজ্ঞানসম্মত তথ্যও তুলে ধরেছে, যেখানে বলা হয়েছে, ইউক্যালিপটাস এবং বাবলা গাছও আর পাঁচটা সবুজ গাছের মতো সালোকসংশ্লেষ ঘটায়, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনে রূপান্তরিত হয়। ইউক্যালিপটাস তুলনামূলক বেশি পরিমাণ ভূগর্ভস্থ জল শোষণ করে বলে দাবি শোনা গেলেও, তা থেকে অক্সিজেন উৎপন্ন হয় না, এমনটা কোথাও পাওয়া যায় না। তাই রেখার মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই।