এবার সংসদেও তৃণমূলে বড়সড় ভাঙন ধরতে চলেছে। প্রাক বর্ষার আগেই ভয়াবহ ভাঙন ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সংসদে বাদল অধিবেশন শুরুর আগেই ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভা ও রাজ্য়সভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা ৪১। সূত্রের খবর, ইতিমধ্যেই ১৩ জন তৃণমূল সাংসদ যোগাযোগ করেছেন বিজেপির সঙ্গে। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সেই সংখ্যাটা বেড়ে হতে পারে ২০ বা তারও বেশি। সঙ্কটে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি মুহূর্তে বাড়ছে বিদ্রোহীদের সংখ্যা।