নয়াদিল্লি: ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলা, চরম বিপদে পাশে দাঁড়াল ভারত। ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ভয়াবহ এমন এক পরিস্থিতিতেই ‘অপারেশন আমিস্তাদ’ নিয়ে পাশে দাঁড়াল ভারত। যার অর্থ বন্ধুত্ব। ‘আমিস্তাদ’ কথাটি মূলত একটি স্প্যানিশ শব্দ।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, এয়ারফোর্স স্টেশন থেকে ৬০ প্যারাফিল্ড হাসপাতালের একটি মেডিক্যাল টিম ইতিমধ্যেই ভেনেজুয়েলায় রওনা দিয়েছে। এই টিমে মেডিক্যাল অফিসার সহ- ভারতীয় সেনার ৪১ জন সদস্য উপস্থিত রয়েছেন। বিপদকালীন মেডিক্যাল সাপোর্ট, ট্রমা ম্যানেজমেন্ট-সহ বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে যা যা লাগে, সেই সব কিছুই পাঠিয়েছে ভারত। যার সবকিছু মিলিয়ে ওজন প্রায় ৬ টন।
Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?