কলকাতা : সল্টলেক AE ব্লকে বৃদ্ধ দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে।স্বামী-স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন, প্রাথমিক অনুমান পুলিশের। দীর্ঘদিন ধরে ভুগছিলেন মহিলা, অসুস্থ ছিলেন তাঁর স্বামীও। গতকাল বাড়িতে কেউ ছিলেন না, সকালে ফোন করলেও কেউ ফোন ধরছিলেন না। এরপর বাড়িতে এসে বাবা-মা-কে খাটের ওপরে পড়ে থাকতে দেখেন ছেলে। তারপরেই খবর দেওয়া হয় বিধান নগর উত্তর থানায়।
আরও পড়ুন, আজ ফের মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’, জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের মধ্য়ে খাটের উপর, দেহ পড়ে থাকতে দেখা যায়। গতকাল বাড়িতে তাঁদের ছেলে বা অন্য কেউই ছিলেন না। সকালে ফোন করেছিলেন বারবার। কিন্তু তখন মা-বাবা কেউই ফোন ধরেননি। এরপর একজনকে ফোন করা হলে, সে এসে দেখে তালা দেওয়া। এরপর বারবার কলিংবেল দেওয়া হয়। কিন্তু তারপরেও কেউ সাড়া দেয়নি। এরপর কোনওভাবে তালা খুলিয়ে ভিতরে যখন যাওয়া হয়, বিধাননগর উত্তর থানার পুলিশ যখন এসে পৌঁছয়, তখন ওই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করা হয়।