School Shootout: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক ১৬ বছরের কিশোর গুলি করে খুন করেছে তার তিন সহপাঠী এবং এক শিক্ষককে। গত সপ্তাহে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে Oregon – মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রদেশে। জানা গিয়েছে, যে বন্দুক থেকে ওই কিশোর গুলি করেছে, সেটি সে জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিল তার মায়ের থেকে। CBS News- এর রিপোর্ট অনুসারে ওই কিশোরের মা একটি Maverick 88 pump action 12 gauge shotgun আইনত কিনেছিলেন ২০২৬ সালের অগস্ট মাসে। এরপর তিনি ওই বন্দুক ছেলেকে উপহার দেন। জন্মদিনে মায়ের থেকে পাওয়া উপহার নিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে ওই কিশোর। Silver Rail Elementary School – এ ঘটেছে ওই ভয়ঙ্কর ঘটনা। গত বৃহস্পতিবার Oregon- এর Bend এলাকার স্কুলটিতে ওই কিশোর এই কাণ্ড ঘটিয়েছে।
Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda