তিন খেতাব ও প্রায় এক দশকের সম্পর্কের সমাপ্তি। সদ্যই মুম্বই ইন্ডিয়ান্স থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন মাহেলা জয়বর্ধনে।

২০১৭ সালে তিনি প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেওয়ার পরে ২০২২ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এরপরে ফ্র্যাঞ্চাইজ়ির গ্লোবাল পারফরম্যান্স হেড ছিলেন তিনি। এরপরে ২০২৫ সালে ফের একবার পল্টনদের কোচের দায়িত্বে তাঁর প্রত্যাবর্তন ঘটে। কিন্তু এবার তিনি সরে দাঁড়ালেন।

২০১৭ সালে তিনি প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেওয়ার পরে ২০২২ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এরপরে ফ্র্যাঞ্চাইজ়ির গ্লোবাল পারফরম্যান্স হেড ছিলেন তিনি। এরপরে ২০২৫ সালে ফের একবার পল্টনদের কোচের দায়িত্বে তাঁর প্রত্যাবর্তন ঘটে। কিন্তু এবার তিনি সরে দাঁড়ালেন।

জয়বর্ধনের মতো এত সফল একজন কোচের পরিবর্ত কে হবেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। NDTV-র দাবি অনুযায়ী পল্টনরা নাকি নিজেদের নতুন কোচ হিসাবে পাঁচজনের শর্টলিস্ট তৈরি করে রেখেছে। সেই সম্ভাব্য ব্যক্তিদের আজ থেকেই সাক্ষাৎকার নেওয়া শুরু হবে।

এই পাঁচজনের তালিকায় প্রাক্তন দুই অজ়ি তারকা ক্রিকেটার মাইকেল হাসি এবং অ্যারন ফিঞ্চ রয়েছেন। হাসি দীর্ঘ সময় সিএসকের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করায় তাঁর আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

অপরদিকে ফিঞ্চ বহুদিন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বহু ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলেছেন। তাঁর নেতৃত্বের দক্ষতাই তাঁকে মুম্বই কোচ হওয়ার অন্যতম দাবিদার করেছে।

তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সেরই প্রাক্তন কোচ তথা প্রোটিয়া কিংবদন্তি মার্ক বাউচারও রয়েছেন। তিনি ২০২৩ ও ২০২৪ সালে পল্টনদের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন।

এই তালিকায় কেকেআর প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের নামও উঠে আসছে।

তবে Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী মর্গ্যান নাকি পল্টনদের কোচ হতে আগ্রহী নন।

এই চারজন পরিচিত আন্তর্জাতিক ক্রিকেটারের থেকে পঞ্চমজনের প্রোফাইটা ভিন্ন। তিনি অ্যাড্রিয়ান বিরেল। তিনি অতীতে দক্ষিণ আফ্রিকা, আয়ার্ল্যান্ডে কোচিং করিয়েছেন এবং তাঁর টেকনিক্যাল জ্ঞান এবং খেলোয়াড়দের উন্নতি করার দক্ষতা তাঁকে এই কাজের জন্য অন্যতম দাবিদার বানিয়েছে।

এছাড়া রাহুল দ্রাবিড় এবং অ্যাডাম গিলক্রিস্টের নাম জল্পনায় উঠে আসলেও, তাঁরাও এই দায়িত্ব নিতে আগ্রহী নন বলে খবর। দ্রাবিড় বর্তমানে কোচিং করানোর পরিবর্তে নিজের দুই ছেলে সমিত এবং অনভয়ের উপরই আপাতত নজর দিতে চান বলে খবর।
Published at : 18 Oct 2026 11:30 AM (IST)