ABP Ananda LIVE: তাঁদের শিল্পের কদর সর্বত্র। নিপুন হাতের নকশায় শাড়িতে। রূপকথা বোনেন তাঁরা । বয়ে নিয়ে চলেন বাংলার শাড়ির । চিরন্তন গৌরবময় ঐতিহ্য । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নানা ধরণের । শাড়ি শিল্পীদের সৃষ্টিকে সম্মান জানাতে, বাটারফ্লাই উইংস ইভেন্টসের উদ্যোগে আয়োজিত হল আর্টিসন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস। কলকাতার এক পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানে । বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত রইলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও।
“এটা শিল্পীদের একটা স্বীকৃতি দোকান থেকে যা দেখি, কিনি, শিল্পীরা তো সই করেন না, ছোট্ট উদ্যোগ, ছোট্ট পদক্ষেপ” প্রতিক্রিয়া অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। বাটারফ্লাই উইংসের কর্ণধার কনকলতা দত্ত বলেন, আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল আর্টিসানদের জন্য কিছু করার, শিল্পীদের শিল্পভাবনার জন্য ওরা এমন একটা কিছু প্রাপ্য।
সর্বপরী শিল্পীদের সম্মান জানাতে এই উদ্যোগ প্রশংসনীয়।