অত্যাধুনিক জিম। সামনে রিসেপশন ডেস্কে বসে রিসেপশনিস্ট। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল চারচাকার একটি ঘটনা। ভয়ঙ্কর এই ঘটনায় জখম হয়েছেন জিমের রিসেপশনিস্ট। বৃহস্পতিবার সন্ধেয় ঘটে ঘটনাটি।
ওই জিমের ট্রেনারের নাম বিকাশ সিং। তিনি জানিয়েছেন, ডেস্কে বসেছিলেন সানিয়া খান নাম বছর ২১-এর রিসেপশনিস্ট। বিকাল ৫টা নাগাদ আচমকা একটি গাড়ি প্রবেশপথ দিয়ে ঢুকে পড়ে। হাতে চোট লাগায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিসেপশনিস্টকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
মুম্বইয়ের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মারোলের কানাকিয়া রেইনফরেস্ট কমপ্লেক্সের কাছে ঢালু পথ ধরে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। ঢালের শেষ প্রান্তে গাড়িটির বাঁ দিকে মোড় নেওয়ার কথা থাকলেও, সেটি সোজা এগিয়ে গিয়ে জিমে গিয়ে ধাক্কা মারে।
জিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তারা ঘটনাটি নিয়ে চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখলে বিষয়টি পরিষ্কার হবে। এদিকে এই দুর্ঘটনা সেভেনহিলস-মারোল অংশে সড়ক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ সৃষ্টি করেছে। এই এলাকাটি তার ঢাল এবং বিশাল সংখ্যক যান চলাচলের জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে ঢালু রাস্তায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়তা করবে।
দিনকয়েক আগেও মুম্বইয়ে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুরন্ত গতিতে ছোটার সময় ডিভাইডারে ধাক্কা মেরে একেবারে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় দামি BMW Z4 গাড়ি। প্রাণ হারান দুই যাত্রী। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, BMW Z4 গাড়িটির টুকরো জড়ো করতে হয়। দুর্ঘটনার সময় গাড়ির গতি অত্যধিক ছিল বলে জানা যায়। (BMW Accident in Mumbai)
গত রবিবার মুম্বইয়ের বদলাপুরে মুম্বই-ভাদোদরা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। BMW Z4 হাই-পারফর্ম্যান্স গাড়ি হিসেবেই পরিচিত। কিন্তু ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি কার্যত খোলামকুচির মতো ছিটকে পড়ে। চূর্ণ-বিচূর্ণ অংশ ছিটকে পড়ে এদিক-ওদিক। গাড়ির অংশ কার্যত কুড়িয়ে জড়ো করতে হয় এক জায়গায়। জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটি গতি ছিল ঘণ্টায় প্রায় ২৫১ কিলোমিটার। রবিবার ভোররাত ৩টে নাগাদ তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সটান ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। উড়ে গিয়ে পড়ে রাস্তার পাশে।
Taratala News | এই পচা ব্যবস্থাটা কী আদেও পাল্টানো সম্ভব? কী বললেন স্বপন দাস? | ABP ANANDA LIVE