Last Updated:
South 24 Parganas News: রায়দিঘির হরিণটানা বাজার সংলগ্ন মৃদঙ্গভাঙ্গা নদীতে বস্তা বস্তা সরকারি কৃষি বীজ ভেসে আসার ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। কৃষকদের বিলির বদলে কেন তা জলের তোড়ে ভাসিয়ে দেওয়া হল? উঠছে প্রশ্ন
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নদীতে ভাসছে সরষে, মুগ, সূর্যমুখী বীজের বস্তা। শতাধিক বস্তা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা নদীর পাড়ে ভিড় জমান। খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয়। রাতের অন্ধকারে সরকারি সামগ্রী এভাবে নদীতে কে ফেলল তার খোঁজ চলছে। ঘটনাটি রায়দিঘির হরিণটানা বাজারের মৃদঙ্গভাঙ্গা নদীতে। স্থানীয় বাসিন্দারা এই বস্তা ভেসে আসতে দেখে নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন। বস্তাগুলিকে নদী থেকে তোলা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা বস্তা বস্তা সরকারি সর্ষে বীজ, মুগ করাই বীজ এবং ধনচে বীজ নদীতে ফেলে দিয়ে গিয়েছে তা নিয়ে কানাঘুষো চলছে।
নদীর পাড়ে ও জলের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ বীজের বস্তা মিলেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা প্রেমানন্দ জানা জানিয়েছেন, কৃষকদের মধ্যে বিতরণের জন্য আনা সরকারি বীজ সাধারণ মানুষের হাতে না পৌঁছে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় সুষ্ঠ তদন্ত চেয়েছেন তাঁরা।
South Twenty Four Parganas,West Bengal
South 24 Parganas News: নদীতে ভাসছে সর্ষে, মুগ ও সূর্যমুখী বীজের বস্তা! সরকারি সম্পত্তি লোপাটের চেষ্টা? রায়দিঘিতে তীব্র শোরগোল