উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলের যুব সাথী প্রকল্পে ১,৫০০ টাকার আর্থিক সাহায্যকে বাড়িয়ে বর্তমান সরকার প্রতি মাসে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীরা যতদিন না কোনও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, ততদিন তাঁদের আর্থিক মনোবল জোগাতে এই উদ্যোগ কার্যকর থাকবে।
