TTE কী বলেছেন? জিতেন্দ্র মিশ্র ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জানান, যদি একটি PNR-এ একাধিক যাত্রীর টিকিট বুক করা থাকে এবং তাঁদের মধ্যে একজনের টিকিট কনফার্ম হয়, আর বাকিদের ওয়েটিং থাকে, তাহলে সবাই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তিনি দাবি করেন, এই নিয়ম অনলাইন ও কাউন্টার—দুই ধরনের টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য। ভিডিওর মন্তব্য বিভাগে তিনি আরও লেখেন যে, যাত্রীরা চাইলে আংশিক ওয়েটিং টিকিট বাতিল করে রিফান্ডও নিতে পারেন।
