১৫ জুনই চূড়ান্ত সময়সীমাঅষ্টম বেতন কমিশনের সর্বশেষ সার্কুলারে স্পষ্ট করে জানানো হয়েছে যে, ১৫ জুনের পর আর কোনও সময়সীমা বাড়ানো হবে না। সার্কুলারে বলা হয়েছে, “অষ্টম বেতন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি চূড়ান্ত সময়সীমা এবং এর পরে আর কোনও বর্ধিত সময় দেওয়া হবে না।”কমিশন আরও জানিয়েছে, সমস্ত আবেদন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। হার্ড কপি, ফিজিক্যাল ডকুমেন্ট, ইমেল বা PDF আকারে পাঠানো কোনও স্মারকলিপি বিবেচনা করা হবে না।
