Last Updated:
West Bardhaman News: বিধায়কের নির্দেশে মানুষের দুর্ভোগ কমাতে বিধায়কের নির্দেশেই এগিয়ে আসেন বিজেপির স্থানীয় কার্যকর্তারা। দলীয় কর্মীদের নিজস্ব উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ওই সংযোগস্থলের রাস্তা মেরামতের কাজ। কাজ দেখে খুশি সাধারণ মানুষ।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের মায়াবাজার নিউমার্কেট সংলগ্ন ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তাটি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বেহাল দশায় পড়েছিল। সামান্য বৃষ্টি হলেই সেখানে হাঁটু সমান জল জমে এলাকায় দুর্ভোগের শেষ থাকত না। সেই রাস্তার হাল ফেরাতে ময়দানে নামলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই।
বর্ষা দোরগোড়ায়। তাই মানুষের দুর্ভোগ কমাতে বিধায়কের নির্দেশেই এগিয়ে আসেন বিজেপির স্থানীয় কার্যকর্তারা। দলীয় কর্মীদের নিজস্ব উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ওই সংযোগস্থলের রাস্তা মেরামতের কাজ। সাময়িকভাবে পাথর, রাবিশ ও আধুনিক ইট বিছিয়ে খানাখন্দ বুজিয়ে চলার উপযোগী করে তোলা হয়েছে এই গুরুত্বপূর্ণ সড়ক।
উল্লেখ্য, রাস্তাটি নিয়ে স্থানীয় মানুষজনের অনেক দিন ধরেই ক্ষোভ ছিল। রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌরসভা নির্বাচন না হওয়ায় ফলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। তবে বর্ষার আগে যেভাবে বিজেপির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে রাস্তা মেরামত করা হয়েছে, তাতে খুশি স্থানীয় মানুষজন।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: প্রতিশ্রুতি রাখলেন বিধায়ক, কয়েক ঘন্টায় বেহাল রাস্তার ভোলবদল! পুরসভার তোয়াক্কা না করে আসরে বিজেপি কর্মীরা
