Last Updated:
বাল্টিক সাগরের নীচে তৈরি হচ্ছে Fehmarnbelt Tunnel ৷ যা বিশ্বের সবচেয়ে লম্বা ইমার্সড টানেল হতে চলেছে, এবং এটা জার্মানি ও ডেনমার্ককে সরাসরি যুক্ত করবে। ১৮ কিলোমিটার লম্বা এই মেগা প্রকল্প দুই দেশের মধ্যে যাত্রার সময় প্রায় ৬০ মিনিট থেকে কমিয়ে মাত্র ৭ মিনিট করে দেবে। মে ২০২৬-এ প্রকল্পটি বড় সাফল্য পায়, যখন ৭৩,০০০ টন ওজনের এবং ২১৭ মিটার লম্বা প্রথম সেগমেন্ট সমুদ্রের নিচে সফলভাবে স্থাপন করা হয়। মাত্র ৩ মিলিমিটার নিখুঁতভাবে এই কাজ সম্পন্ন হয় ৷ যা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ উদাহরণ হিসেবে ধরা হচ্ছে, এবং প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।