আধার সেবা কেন্দ্রগুলিতে প্রতিদিন এমন বহু অভিভাবক আসছেন, যাঁদের সন্তানদের আধার বিভিন্ন সরকারি প্রকল্প, বৃত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য কাজে বৈধ হিসেবে গ্রহণ করা হচ্ছে না। আধিকারিকদের মতে, অনেক পরিবার এই নিয়ম সম্পর্কে অবগত না থাকায় সময়মতো আধার আপডেট করান না, ফলে পরে নানা সমস্যায় পড়তে হয়।
