Last Updated:
West Bardhaman News: বেনাচিতি বাজার এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীকে রিকশা চালাতে দেখা গিয়েছে জ্বালানির তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। যা নজর কেড়ে নেয় পথচলতি সাধারণ মানুষের।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: জ্বালানি তেল ও রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান। সেই ইস্যুকে হাতিয়ার করে এবার দুর্গাপুরের এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন কংগ্রেসের। রিকশা চালিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেস সভাপতি।
দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জেলা কংগ্রেস সভাপতি দেবে চক্রবর্তীকে রিকশা চালাতে দেখা গিয়েছে জ্বালানির তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। মূলত এই রিকশার মাধ্যমে সাধারণ মানুষের পকেটের চাপ বোঝানোতে চেয়েছে কংগ্রেস নেতৃত্ব।
পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। বাজার সংলগ্ন ব্যস্ত রাস্তায় এই মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের জেরে বেশ কিছুক্ষণের জন্য পথচলতি মানুষের নজর আটকে যায় কংগ্রেসের এই কর্মসূচির দিকে।
জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী স্পষ্ট জানান, যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে, তাতে খুব শীঘ্রই সাধারণ মানুষকে যাতায়াতের জন্য গাড়ির মায়া ত্যাগ করে এই সাবেকি রিকশার ওপরেই সম্পূর্ণ ভরসা করতে হবে। রান্নার গ্যাসের দাম বাড়ায় হেঁশেলে আগুন লেগেছে। তাই আমজনতার যন্ত্রণাকে ভাষা দিতেই তাঁদের এই অভিনব রিকশা মিছিলের পরিকল্পনা।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গাড়ির মায়া ত্যাগ, দুর্গাপুরের রাস্তায় রিকশা চালালেন হেভিওয়েট নেতা! অভিনব প্রতিবাদ কংগ্রেসের
