দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। কিছু কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
