প্রশাসনের মতে, নির্মল প্রকৃতি, অ্যাডভেঞ্চার, আধ্যাত্মিকতা, সুস্বাস্থ্য, সংস্কৃতি এবং উষ্ণ আতিথেয়তার অনন্য মেলবন্ধনের জন্য সিকিম ইতিমধ্যেই ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। আর এবার সেই সিকিমকেই বিশ্বের আরও কাছাকাছি নিয়ে যেতে দেখা যাবে বলিউড তারকা ভূমি পেডনেকরকে। তাঁর এই সফর ভবিষ্যতে বহু দেশি-বিদেশি পর্যটককে সিকিম ভ্রমণে উৎসাহিত করবে বলেই আশাবাদী পর্যটন দফতর।
