কলকাতা: একই অঙ্গে তিনি ‘বীরাঙ্গনা’ এবং ‘সতী’! নতুন জোড়া ওয়েব সিরিজে ‘হইচই’ (Hoichoi)-তে চমক দিতে চলেছেন, সন্দীপ্তা সেন (Sandipta Sen)। এর আগে একাধিকবার, নতুন নতুন চরিত্রে চমক দিয়েছেন সন্দীপ্তা। তাঁর ‘বীরঙ্গনা’ ওয়েব সিরিজটিও যথেষ্ট জনপ্রিয়। আর এবার, সেই সিরিজের সিক্যুয়াল নিয়ে আসতে চলেছেন তিনি। অন্যদিকে একেবারে এক নতুন গল্প নিয়ে আসছে, ‘সতী’। অন্যদিকে, ইতিমধ্যেই ‘হইচই’-তে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) অভিনীত ‘কালরাত্রি’ ওয়েব সিরিজটি প্রশংসিত হয়েছিল। আর এবার, ‘মাঙ্গলিক’ নামে, একটি নতুন ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।
জোড়া ওয়েব সিরিজে চমক সন্দীপ্তা সেনের
‘বীরঙ্গনা’-র দ্বিতীয় সিজনের যে ঝলক প্রকাশ্যে এসেছে, তাতে জমাটি অ্যাকশন করতে দেখা গিয়েছে, সন্দীপ্তাকে। এই সিরিজের অন্যান্য ভূমিকায় দেখা যাবে, তথাগত চৌধুরী (Tathagata Chowdhury), প্রীতি সরকার (Preeti Sarkar), প্রতীক দত্ত (Pratik Dutta)-এবং অন্যান্যরা। এর সিরিয়াল কিলার একের পর এক খুন করছে, মহিলা নেটপ্রভাবীদের। ইন্সপেক্টর চিত্রা বসু এবং তাঁর নতুন তৈরি হওয়া বিশেষ দল কী সমাজের বুকে একের পর এক হয়ে তোলা অপরাধকে রোধ করতে পারবে? সেই গল্পের উত্তর খুঁজতেই এগিয়ে যাবে সিরিজের গল্প। যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে সন্দীপ্তার একাধিক লুক রয়েছে এবং রয়েছে চমকপ্রদ অ্যাকশন ও। ইতিমধ্যেই এই সিরিজের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে এই ওয়েব সিরিজ।
আরও একটি নতুন গল্পে দেখা যাবে, সন্দীপ্তাকে। অয়ন চক্রবর্তীর পরিচালনায় আসছে, ‘সতী’। আর সেখানেই মুখ্যভূমিকায় দেখা যাবে সন্দীপ্তাকে। তাঁকে এক মহিলা পুরোহিতের ভূমিকায় দেখা যাবে তাঁকে। একটি ১২ বছরের মেয়ের রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার ঘটনা ঘিরে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। এর সিরিয়াল কিলার ভয়াবহ ভাবে খুন করছে একের পর এক মেয়েকে। এই ঘটনা ঘিরেই তৈরি হচ্ছে নতুন এই ওয়েব সিরিজ। এখনও শুরু হয়নি শ্যুটিং।
নতুন ওয়েব সিরিজ, নতুন জুটিতে ফিরছেন সৌমিতৃষা
কৃষাণু গঙ্গোপাধ্যায়ের (Krishanu Gangullyy) নতুন ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে, সৌমিতৃষা কুণ্ডুকে। তাঁর বিপরীতে দেখা যাবে, গৌরব চট্টোপাধ্যায়কে (Gourab Chatterjee)। এছাড়াও এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, লাবণী সরকার। সিরিজে সৌমিতৃষার চরিত্রের নাম, ইরা। বিপত্নীক মাঙ্গলিক এক ব্যক্তির প্রেমে পড়েই, বদলে যায় ইরার জীবন। বদল আসে তার নিজের মধ্যেও। ‘মাঙ্গলিক’ কী শুধুই একটি বিশ্বাস নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও সত্যি? উত্তর দেবে এই ওয়েব সিরিজ।