২০০৩ সালে অভিনয় জগতে পা রাখেন কোয়েল৷ প্রথম ছবি ছিল নাটের গুরু৷ হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে কোয়েলের প্রথম ছবি ছিল সুপারহিট৷ ফলে রাতারাতি তিনি স্টারের তকমা পেয়ে যান৷ এরপর তাঁর ছবি ছিল শুভদৃষ্টি, মন মানে না, রংবাজ, ১০০% লাভ, প্রেম কাহিনি৷ এরপর তিনি অভিনয় করেন অন্যধারার ছবিতে৷ যেমন হেমলক সোসাইটি, মিতিন মাসি৷
