Last Updated:
Cooch Behar News: কোচবিহারের মাথাভাঙায় দুঃসাহসিক চুরি। ফাঁকা বাড়িতে হানা দিয়ে ঠাকুরের সোনার মালা, কানের দুল, টিভি নিয়ে পালাল চোরেরা। গ্যাস সিলিন্ডার সহ আরও একাধিক জিনিস চুরি গিয়েছে বলে জানিয়েছে ওই পরিবার।
মাথাভাঙা, কোচবিহারঃ বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরের হানা। রাতের অন্ধকারে টিভি, ঠাকুরের সোনার মালা থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কোচবিহারের মাথাভাঙায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
মাথাভাঙা ৬ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া এলাকায় এই দুঃসাহসিক চুরি হয়েছে। এদিন সকালে জানা যায়, রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে এলাকার একটি বাড়ি থেকে সোনার মালা, টিভি, গ্যাস সিলিন্ডার সহ আরও একাধিক জিনিস চুরি করে পালায় চোরেরা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
অন্যদিকে এদিনই আবার মাথাভাঙায় একটি বাড়ি থেকে দম্পতির গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। মাথাভাঙা ২ নম্বর ব্লকের পারাডুবি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঁতুলতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃতদের পরিবার সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরেই এই খুন হয়েছে বলে তাঁরা মনে করছেন। এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: বাড়ি ফাঁকা রাখাই কাল হল! রাতের অন্ধকারে টিভি-গয়না হাওয়া করে দিল চোরেরা, ছাড়ল না গ্যাস সিলিন্ডারও
