ITR-3 কারা ফাইল করতে পারবেন?যে ব্যক্তিরা ব্যবসা বা পেশা থেকে আয় করেন এবং হিন্দু অবিভক্ত পরিবার (HUF), তাঁদের ITR-3 ফর্ম জমা প্রযোজ্য।এছাড়া, কোনও পার্টনারশিপ ফার্মের অংশীদার যদি ফার্ম থেকে বেতন, কমিশন, বোনাস বা অন্য কোনও পারিশ্রমিক পান, তাহলে তাকেও ITR-3 ফাইল করতে হবে।শুধু তাই নয়, আর্থিক বছরে যারা তালিকাভুক্ত নয় এমন ইকুইটি শেয়ারে বিনিয়োগ করেছেন, তাদেরও ITR-3 ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক।
