Last Updated:
Profitable Farming Idea: বাঙালি হেঁশেলে সুক্তো থেকে শুরু করে ছক্কা কিংবা নিরামিষ তরকারি, বছরের প্রায় প্রতিটি মাসেই কুমড়োর উপস্থিতি দেখা যায়। অন্যদিকে এই চাষ উৎপাদন হয় বেশি। এক একটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন মেলে। যা সাধারণ চাষের তুলনায় অনেক গুণ লাভদায়ক।
কাঁকসা, পশ্চিম বর্ধমান: চেনা ছবির বাইরে গিয়ে চাষ করেছিলেন তিনি। যদিও প্রথমে কিছুটা সংশয় ছিল। তবে ঝুঁকি নিতেই এসেছে বড় সাফল্য। কাঁকসা অঞ্চলে চাষবাসের চেনা ছক ভেঙে কুমড়ো চাষ করেছেন স্থানীয় কৃষক হারাধন মেটে। নিজের ফাঁকা জমিতে কুমড়ো চাষ করেই এখন লাভের মুখ দেখছেন তিনি। যা প্রান্তিক এলাকার চাষিদের কাছে স্বনির্ভরতার এক নতুন রূপরেখা তৈরি করেছে।
হারাধন বাবুর মতে, কুমড়ো চাষের সবচেয়ে বড় সুবিধা হল, এর বারোমাসি চাহিদা। বাঙালি হেঁশেলে সুক্তো থেকে শুরু করে ছক্কা কিংবা নিরামিষ তরকারি, বছরের প্রায় প্রতিটি মাসেই কুমড়োর উপস্থিতি দেখা যায়। অন্যদিকে এই চাষে উৎপাদন হয় বেশি। এক একটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন মেলে। যা সাধারণ চাষের তুলনায় অনেক গুণ লাভদায়ক।
বাণিজ্যিক দিক থেকে কুমড়ো চাষের অন্যতম প্রধান আকর্ষণ কম উৎপাদন খরচ। অন্যান্য ফসলের মতো এতে চড়া দামের সার, কীটনাশক বা পাম্প সেচের বিপুল খরচের প্রয়োজন হয় না। কম খরচে ও সামান্য পরিচর্যাতেই এই গাছে ফসল ফলানো সম্ভব। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে ফাঁকা জমিতে কুমড়ো চাষ করে আর্থিক সচ্ছলতার চাবিকাঠি খুঁজে পেয়েছেন হারাধন বাবু।
বর্তমান পরিস্থিতিতে, যেখানে চাষবাসের খরচ বৃদ্ধি নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ, সেখানে হারাধন মেটের এই কুমড়ো চাষ দেখাচ্ছে আসার আলো। কম পুঁজিতেও কীভাবে চাষ করে লাভবান হওয়া যায়, তা এক প্রকার দেখিয়ে দিয়েছেন এই প্রান্তিক কৃষক। যা দেখে অন্যান্য কৃষকরাও ধান, আলু চাষের বদলে লাভজনক সবজি চাষের দিকে ঝুঁকছেন।
Durgapur,Barddhaman,West Bengal
May 18, 2026 11:32 AM IST
Profitable Farming Idea: অতি পরিচিত এই সবজি এখন টাকা তৈরির ‘মেশিন’, সামান্য পরিচর্যায় উপচে পড়ছে ফসল! ঝুঁকি নিতেই ঘুরল ভাগ্যের চাকা, উধাও অভাব
