Last Updated:
West Bardhaman News: এই সময়সীমা কোনও শিথিলতা নয়, বরং ব্যবসায়ীদের সহযোগিতা করার একটি সুযোগ। এই নির্দিষ্ট মেয়াদের পর যদি কোনও বেআইনি নির্মাণ বা অস্থায়ী দোকান রাস্তার ওপরে দেখা যায়, তবে সেগুলি উচ্ছেদ করা হবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।
আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোল শহরের রাজপথকে দখলদার মুক্ত করতে পুরনিগমের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল আগেই। কিন্তু হটন রোড থেকে ইসমাইলপুর পর্যন্ত দীর্ঘ এলাকার হকার ও ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন বাড়তি সময় দিল।
আগামী কয়েকদিনের জন্য এই উচ্ছেদ অভিযান স্থগিত রাখার বড় সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরনিগম। পুর কর্তৃপক্ষের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার কয়েকশো ছোট ও মাঝারি ব্যবসায়ী। পুরনিগমের এই সিদ্ধান্তের ফলে রাস্তার দু’ধারে থাকা অবৈধ দখলদার ও অস্থায়ী ব্যবসায়ীরা তাঁদের পরিকাঠামো নিজে হাতেই সরিয়ে ফেলার জন্য আরও কিছুটা বাড়তি সময় পেয়ে গেলেন।
শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ হটন রোড থেকে ইসমাইলপুর মোড়। প্রতিদিন এই রুটে তীব্র অবৈধ দখলদারদের কারণে যাতায়াতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। ফুটপাথ এবং রাস্তার একটি বড় অংশ জুড়ে থাকা বেআইনি দোকানপাট থাকায় রাস্তা সংকীর্ণ হয়ে যানজটের সৃষ্টি হয়। সেই সমস্যা দূর করতেই আসানসোল পৌরনিগমের এই সিদ্ধান্ত।
Asansol,Barddhaman,West Bengal
May 18, 2026 10:42 AM IST
West Bardhaman News: আসানসোলে উচ্ছেদ অভিযানে সাময়িক বিরতি, অবৈধ নির্মাণ সরাতে বাড়ল ডেডলাইন! হাতে সময় কতদিন, স্পষ্ট করল পুরনিগম
