Last Updated:
Agnimitra Paul: শিল্পাঞ্চলের পানীয় জল, বেহাল রাস্তাঘাট এবং নাগরিক পরিষেবার নানাবিধ খামতিগুলি দ্রুত দূর করা যে এই ম্যারাথন বৈঠকের মূল নির্যাস ছিল, তা স্পষ্ট করে দিয়েছেন খোদ মন্ত্রী। প্রশাসনিক এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার সব কেন্দ্রের নবনির্বাচিত বিধায়করা উপস্থিত ছিলেন।
আসানসোল, পশ্চিম বর্ধমান: জেলার সার্বিক পরিকাঠামোগত খোলনলচে বদলে ফেলতে এবার ময়দানে নামলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। জেলার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক এবং বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্যের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং জেলার নবনির্বাচিত বিধায়করা।
শিল্পাঞ্চলের পানীয় জল, বেহাল রাস্তাঘাট এবং নাগরিক পরিষেবার নানাবিধ খামতিগুলি দ্রুত দূর করা যে এই ম্যারাথন বৈঠকের মূল নির্যাস ছিল, তা স্পষ্ট করে দিয়েছেন খোদ মন্ত্রী। প্রশাসনিক এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার সব কেন্দ্রের নবনির্বাচিত বিধায়করা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে প্রতিটি বিধানসভার বিধায়ক নির্দিষ্ট দফতরের সরকারি আধিকারিকদের সঙ্গে সরাসরি সামঞ্জস্য ও সমন্বয় রেখে এলাকার যাবতীয় থমকে থাকা কাজ এগিয়ে নিয়ে যাবেন।
বৈঠক শেষে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, বৈঠক খুব ভাল এবং ফলপ্রসূ হয়েছে। জেলার বিভিন্ন সমস্যা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে জল সমস্যা দূরীকরণে যেমন আলোচনা হয়েছে, তেমনভাবেই রাস্তাঘাট, স্যানিটেশন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের নির্দিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয়ে রেখে কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
Asansol,Barddhaman,West Bengal
Agnimitra Paul: শিল্পাঞ্চলের ভোলবদল করতে ময়দানে অগ্নিমিত্রা, জেলাশাসকের দফতরে ম্যারাথন বৈঠক নতুন পুরমন্ত্রীর! খুশিতে ডগমগ মানুষ
