বুধবার নয়, আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই শিবির (Janakalyan Shibir)। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ফলতায় জনকল্যাণ শিবিরে এসে সময় বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনার পাশাপাশি ৫৪টি প্রকল্পের আবেদন চলছে। তিনি বলেন, ”সরকার পরিষেবা দিতে বদ্ধপরিকর। আপনারা আবেদন করুন। বিন্দুমাত্র বিচলিত হবেন না। যোগ প্রাপকরা সাহায্য পাবেন।”
