Alka Yagnik: মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন বলিউডের স্বনামধন্য গায়িকা অলকা ইয়াগনিক ৷ পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে গিয়ে দেখা যায়, অলকাকে ধরে ধরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। সেটা দেখে অনুাগীদের প্রশ্ন উঠেছে অলকা কি ফের অসুস্থ? এবার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন খোদ গায়িকা নিজেই৷