৬০ বছর বয়সী এই গায়িকাকে সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে উঠতে সাহায্য করার একটি ভিডিও দেখে অনেক ভক্ত তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এখন, নিজের নোটে অলকা ইয়াগনিক প্রকাশ করেছেন যে, স্বাস্থ্যগত সমস্যার কারণে গত দুই বছর ধরে তিনি মূলত প্রচারের আলো থেকে দূরে ছিলেন। গায়িকা বলেন, তিনি জনসমক্ষে আসা এড়িয়ে গেছেন, তবে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন এবং সম্মাননাটি গ্রহণ করতে সেখানে উপস্থিত থাকতে চেয়েছিলেন।
