IMD Weather Update: দুর্যোগের মেঘ কলকাতা লাগোয়া উপকূলে! দক্ষিণ ২৪ পরগনা জেলায় জারি হল কমলা সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে প্রবল বজ্রপাত এবং দমকা হাওয়ার দাপট দেখা যাবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরের ভেতরে থাকার এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।