Hul Diwas 2026: সাগরদিঘি পিডব্লিউ ময়দানে উদযাপিত হল হুল দিবস। নতুন রাজ্য সরকার গঠিত হওয়ার পর এটিই সরকারি উদ্যোগে প্রথম হুল দিবস উদযাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ আদিবাসী, তফসিলি জাতি ও ওবিসি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের ওপর জোর দেন।