Last Updated:
Municipality Waste Rules: সিউড়ি শহরকে সম্পূর্ণ দূষণমুক্ত করতে ১ সেপ্টেম্বর থেকে আরও কড়া হচ্ছে পুরপ্রশাসন। এবার থেকে প্লাস্টিক বা ভাঙাচোরা বর্জ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হচ্ছে। রাস্তায় আবর্জনা ফেললে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি আইনি পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে।
সিউড়ি, বীরভূম: শহরকে আবর্জনাযুক্ত ও পরিবেশবান্ধব করে তুলতে এবার আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের পাশাপাশি সিউড়ি পুরসভা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শহরে ‘নির্মল সাথী’ প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতা সংক্রান্ত নতুন নিয়ম কানুন কড়াকড়িভাবে কার্যকর করা হচ্ছে। এরপর থেকে রাস্তায় যেখানে-সেখানে প্লাস্টিক, বর্জ্য বা নোংরা ফেললে সংশ্লিষ্ট ব্যক্তিকে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
নতুন এই নিয়ম সম্পর্কে সাধারণ মানুষকে আগাম সচেতন করতে বিভিন্ন ওয়ার্ড জুড়ে মাইকিং বা প্রচার চালান ‘নির্মল সাথী’ প্রকল্পের কর্মীরা। মাইক হাতে এলাকার বাড়ি বাড়ি ও রাস্তায় ঘুরে বাসিন্দাদের অনুরোধ করা হয়, যেন তাঁরা নির্দিষ্ট স্থানেই সমস্ত বর্জ্য ফেলেন এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুরসভাকে সহযোগিতা করেন। প্রকল্পের কর্মীদের দাবি, ‘নির্মল সাথী’ উদ্যোগটি চালু হওয়ার পর থেকে সিউড়ির নাগরিকদের মধ্যে সচেতনতা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। তবে শহরকে সম্পূর্ণ প্লাস্টিক ও দূষণমুক্ত করতে আরও বেশি মানুষকে এই নিয়মের আওতায় আনা জরুরি।
Birbhum,West Bengal
Jun 30, 2026 10:25 PM IST
