Last Updated:
Nabadwip ED Raid: নবদ্বীপের মণিপুর এলাকায় অশোক অধিকারী নামে সুপারি ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ভোর ৫টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির দুটি দল এই তল্লাশি অভিযান শুরু করে। জানা গিয়েছে, একটি অর্থ পাচার মামলায় এই অভিযান চালানো হচ্ছে। নথিপত্র খতিয়ে দেখতে ব্যাঙ্ক কর্মীরাও রয়েছেন।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: সাত সকালে নবদ্বীপে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। সাত সকালে নবদ্বীপ মণিপুরে ইডির হানা। সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে পাঁচটি গাড়িতে করে হানা দেন ইডি আধিকারিকরা। মূলত মানি লন্ডারিং মামলাতেই এই ইডি হানা বলে সুত্র মারফত জানা গিয়েছে। নবদ্বীপের মনিপুর এলাকায় অশোক অধিকারী নামে এক সুপারি ব্যবসায়ীর আসাম, ত্রিপুরা বিভিন্ন রাজ্যে ব্যবসা রয়েছে। ভোর পাঁচটা নাগাদ ব্যবসায়ীর বাড়িতে এই হানা দেন ইডি আধিকারিকরা।
একযোগে ভোর পাঁচটা থেকে ওই ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে হানা দেয় ইডি। ইডির মোট দুটি টিম আজ হানা দেয়। হানা দিয়ে তারা খতিয়ে দেখছেন বিভিন্ন নথিপত্র। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গোটা বাড়ি ও গোডাউনে তল্লাশি চালায় ইডি। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে পাহাড়া দিয়ে রেখেছে। ভেতরে তদন্তকারী আধিকারিকরা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। সঙ্গে রয়েছেন ব্যাংক কর্মীও। এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত এই অশোক অধিকারী। আসাম, গুয়াহাটি এবং ত্রিপুরাতে তাঁর ব্যবসা রয়েছে বলে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা।
সাত সকালে নবদ্বীপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হানাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই শহরের সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং তদন্তকারী সংস্থার আধিকারিকদের তৎপরতা ঘিরে কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরজুড়ে তৈরি হয়েছে চাপা উত্তেজনার পরিবেশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকেই ইডির গাড়ি এবং নিরাপত্তারক্ষীদের আনাগোনা নজরে আসে। তবে কী কারণে এই অভিযান, কার বিরুদ্ধে তদন্ত বা কী উদ্দেশ্যে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বা নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
ফলে জল্পনা আরও বাড়ছে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয়দের অনেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা করলেও, কেউই সঠিকভাবে কোনও সদুত্তর দিতে পারেননি। প্রশাসনের তরফেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ইডির এই আকস্মিক অভিযানের জেরে নবদ্বীপে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের। ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশের পরই গোটা ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
Nadia,West Bengal
Jul 03, 2026 10:58 AM IST
