Last Updated:
Ketan Agarwal: তাঁর মৃত্যুতে আগরওয়াল পরিবারের উপর আবারও শোকের পাহাড় নেমে এসেছে। দেবীচাঁদ আগরওয়ালের শেষকৃত্য পুণেতে সম্পন্ন হবে।
কেতন আগরওয়ালের পরিবারে ফের শোকের ছায়া। কিছুদিন আগে, নাতি কেতনের জন্য ন্যায়বিচার পেতে আয়োজিত মোমবাতি মিছিলে গিয়েছিলেন তাঁর ঠাকুরদা দেবীচাঁদ আগরওয়াল৷ চলে গেলেন তিনিও৷ কেতনের মৃত্যুর পর আগরওয়াল পরিবার যেন আরও একবার মর্মান্তিক আঘাত পেল।
কেতন আগরওয়ালের দাদু দেবীচাঁদ আগরওয়াল পুণেতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। গত কয়েকদিন ধরে তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। এরপর চিকিৎসার জন্য তাঁকে পুণের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবীচাঁদ আগরওয়াল নিজেই এক সপ্তাহ আগে তাঁর নাতির জন্য ন্যায়বিচার পেতে মোমবাতি মিছিলে যোগ দিয়েছিলেন। কাঁপতে থাকা হাতে নাতি কেতনের ব্যানার নিয়ে তিনি সেই মিছিলে উপস্থিত ছিলেন৷ দেবীচাঁদ আগরওয়াল দাবি করেছিলেন যে, “এই মামলার প্রত্যেককে তদন্তের আওতায় আনা হোক এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হোক।”
অবশেষে ঘটনার গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীদের খুঁজে পেল পুলিশ। পুলিশ সুপার সন্দীপ গিল জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত গুরুত্বপূর্ণ সাক্ষীরা এগিয়ে এসেছেন এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে।তদন্ত চলাকালীন পুলিশ কিছু ডিজিটাল প্রমাণও সংগ্রহ করেছিল। তবে প্রত্যক্ষদর্শীরা সামনে আসায় মামলার মোড় উল্লেখযোগ্যভাবে ঘুরে যেতে পারে বলে ধারণা।
কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ পুণের লোহগড় দুর্গ থেকে ঠেলে ফেল খুন করা হয় কেতনকে, অভিযোগের তীর তাঁর হবু স্ত্রী সিয়া এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে৷ কিন্তু তার ঠিক এক মাস আগেও বিয়ে নিয়ে খুশিতেই ছিলেন কেতন৷ সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই ভিডিওতে কেতন আগরওয়ালকে তাঁর বাগদত্তা সিয়া গোয়াল এবং দুই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে নাচতে দেখা যাচ্ছে৷ ভিডিওটি ৭ মে একটি পারিবারিক অনুষ্ঠানে রেকর্ড করা হয়েছিল, যা কেতনের মৃত্যুর মাত্র এক মাস আগে।
পুলিশের সামনে এতদিন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, এই হত্যাকাণ্ডের কোনও প্রত্যক্ষদর্শী ছিল না। সিয়া ও চেতনকে কেতনকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে যদি কেউ দেখে থাকেন, তাঁরা আসছিলেন না। ঘটনাটির কোনও সিসিটিভি ফুটেজ ছিল না৷ সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলের কাছে শুধু সহ-অভিযুক্ত চেতন চৌধুরীকে হুডি পরা অবস্থায় দেখা যায়। কিন্তু শুধু এটিই হত্যাকাণ্ড প্রমাণ করে না।
বাগদানের ভিডিও
গত ফেব্রুয়ারি মাসেই মহারাষ্ট্রেই অভিজাত ব্যবসায়ী পরিবারের সন্তান কেতনের সঙ্গে সিয়ার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল৷ সমাজমাধ্যমে সেই অনুষ্ঠানের আগে পরে দু জনের যতগুলি রিলস, ছবি এবং ভিডিও আপলোড করা হয় তাতে কেতন এবং সিয়াকে দেখে মনে হয়েছিল তাঁরা দুজনেই এই সম্পর্কে আবদ্ধ হয়ে খুবই খুশি৷ কিন্তু এই হাসিখুশি মুখের আড়ালেই নিজের প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে হবু স্বামী কেতনকে হত্যার ছক কষছিল সিয়া৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
