Last Updated:
SBSTC Electric Bus: আসানসোল এবং দুর্গাপুরবাসীর জন্য বড় উপহার দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। শহরে নতুন পাঁচটি ইলেকট্রিক এসি বাস নামানোর কথা জানিয়েছে এই সংস্থা। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে চলাচল করবে এই বাসগুলি। খুব শীঘ্রই এই বাসগুলি পরিষেবা দেওয়ার শুরু করবে বলে খবর। আসানসোলে বাসগুলির জন্য চার্জিং পয়েন্ট তৈরি হবে বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই বাসগুলি আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে যাত্রী পরিষেবা দেওয়া শুরু করবে। রেল এবং খনি সমৃদ্ধ এই অঞ্চলের প্রধান লাইফলাইন ১৯ নম্বর জাতীয় সড়ক। সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে এই ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়েই দুর্গাপুর ও আসানসোল রুটে চালানো হবে নতুন বাসগুলি। এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে দুর্গাপুর স্টেশন, সিটি সেন্টার এবং স্টিল টাউনশিপের মতো গুরুত্বপূর্ণ রুটগুলিতে ২টি ইলেকট্রিক টাউন সার্ভিস বাস চালু করেছিল এসবএসটিসি।
পরিবহণ বিশেষজ্ঞদের মতে, ক্রমাগত বাড়তে থাকা ডিজেল বা সিএনজির খরচে রাশ টানতে এই বিদ্যুৎচালিত বাসগুলি গেমচেঞ্জার প্রমাণিত হতে পারে। প্রথমত, এই বাসগুলি সম্পূর্ণ পরিবেশবান্ধব হওয়ায় বিষাক্ত ধোঁয়া নির্গমনের কোনও আশঙ্কাই থাকবে না। যা শিল্পাঞ্চলের বাতাসে দূষণের মাত্রা রুখতে সহায়তা করবে। ফলে খুব শীঘ্রই এই নতুন এসি ইলেকট্রিক বাসে যাতায়াতের সুযোগ পাবেন মানুষ।
Asansol,Barddhaman,West Bengal
