মুম্বই: সানরাইজার্সে ফিরলেন টি নটরাজন(T Natarajan)। ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি। এর আগে সানরাইজার্সেই দীর্ঘ সময়ে খেলছিলেন বাঁহাতি পেসার। দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন এরপর। অন্য়দিকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছিলেন জিশান আনসারি। এবার ট্রেডের মাধ্যমে আনসারিকে ছেড়ে দিল হায়দরাবাদ। অন্য়দিকে ফের একবার পুরনো দলে ফিরে এলেন নটরাজন।
২০২৭ আইপিএলের সময়ে ৩৬ বছরে পা দিতে চলা নটরাজন দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটো মরশুম খেলেছেন। ২০২৫ আইপিএল মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। তবে ট্রেডিংয়ের মাধ্য়মে ৫ কোটি টাকায় সানরাইজার্স ফের একবার দলে যোগ দেবেন। অন্য়দিকে জিশান আনসারি ৪০ লক্ষ মূল্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দেবেন।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত হায়দরাবাদে ছিলেন নটরাজন। গত ২০২৪ আইপিএলের মঞ্চে ১৯ উইকেট নিয়েছিলেন। এরপরই নিলামে আসেন বাঁহাতি পেসার। সেখানে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে ঢুকে পড়েছিলেন নটরাজন। কিন্তু দিল্লি ক্যাপিটালসে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি নটরাজন।
আইপিএলে ফের মুম্বইয়ের নেতৃত্বে রোহিত শর্মা?
পাঁচবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন তিনি। অথচ আচমকাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল ক্য়াপ্টেন্সি থেকে। রোহিতকে সরিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়া হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে, মোট পাঁচটি আইপিএল খেতাব জিতেছেন রোহিত শর্মা। তবে ২০২৪ সালে হার্দিক পাণ্ড্যকে রোহিতের পরিবর্তে পল্টনদের নেতৃত্বভার দেওয়া হয়। কিন্তু তিন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সকে খেতাব জেতাতে পারেননি হার্দিক। বিভিন্ন রিপোর্টে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছে হার্দিকের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক শেষ হচ্ছে। তাই নতুন মরশুমে পল্টনদের নতুন অধিনায়ক বাছতে হবে। সেই দৌড়েই রোহিত এগিয়ে বলে দাবি করা হচ্ছে। তবে দৌড়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও ভারতের টি-২০ দলের বর্তমান সহ-অধিনায়ক তিলক বর্মাও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন। তবে দাবি করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ়ি তথা আইপিএল ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত শর্মার দিকেই পাল্লা খানিকটা ঝুঁকে। তবে NDTV-র অপর একটি রিপোর্টে দাবি করা হচ্ছে রোহিতের নেতৃত্বে ফেরার জল্পনায় কোনও সত্যতা নেই। সেই রিপোর্টে এক মুম্বই ইন্ডিয়ান্স সূত্রের তরফে দাবি করা হচ্ছে যে এই গোটাটাই জল্পনা। হার্দিকের নেতৃত্বে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি মুম্বই। তাই ফের রোহিতকে ফেরাতে চাইছে ম্য়ানেজমেন্ট।