প্রতিবেদন অনুযায়ী, খামেনেইয়ের মরদেহ সংরক্ষণের জন্য ইরানের চিকিৎসক ও বিজ্ঞানীদের দল আধুনিক এবং ঐতিহ্যবাহী Embalming Techniques (মরদেহ সংরক্ষণ) পদ্ধতির সমন্বয় ব্যবহার করেছে। সংরক্ষণ প্রক্রিয়ার শুরুতে শরীর থেকে সম্পূর্ণভাবে রক্ত সঞ্চালন ব্যবস্থা এবং অন্যান্য দেহতরল বের করে দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ ধাপটি মরদেহের পচন প্রক্রিয়াকে ধীর করে এবং বিশেষ সংরক্ষণকারী রাসায়নিক প্রয়োগের জন্য শরীরকে প্রস্তুত করে, যা দীর্ঘ সময় ধরে দেহের টিস্যুগুলোকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। শরীরের তরল অপসারণের পর ফর্মালডিহাইড (Formaldehyde), গ্লিসারিন, অ্যালকোহল এবং অন্যান্য জীবাণুনাশক উপাদানযুক্ত একটি বিশেষভাবে প্রস্তুত রাসায়নিক মিশ্রণ ধমনীর মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। (Photo: AP)
