এই মুহূর্তে কলকাতাতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৩,৪০০ টাকা । ২৪ ক্যারেটকে সবচেয়ে বিশুদ্ধ সোনা বলা হয়, তবে সাধারণত এটি দিয়ে গয়না তৈরি করা হয় না। এই সোনা খুবই নরম হওয়ায় এর তৈরি গয়না সহজেই বেঁকে যেতে পারে, আঁচড় পড়তে পারে বা আকার নষ্ট হতে পারে। হার ও আংটির মতো গয়না যাতে প্রতিদিন ব্যবহারে টেকসই থাকে, সেই কারণে সোনার সঙ্গে তামা, রূপা বা অন্যান্য ধাতু মেশানো হয়।
