কীভাবে তৈরি করবেন প্রায় ৫০ লক্ষ টাকার তহবিল?যদি আপনি প্রতি অর্থবর্ষে ১,০৫,০০০ টাকা করে ১৫ বছর বিনিয়োগ করেন এবং সুদের হার পুরো সময়ে ৮.২%-এ অপরিবর্তিত থাকে, তাহলে ২১ বছর শেষে আপনার মেয়াদপূর্তির অর্থ হবে প্রায় ৫০.২৭ লক্ষ টাকা ।এখানে লক্ষণীয়, বিনিয়োগ করতে হবে মাত্র ১৫ বছর, কিন্তু চক্রবৃদ্ধি সুদের সুবিধা মিলবে পুরো ২১ বছর।হিসেব এক নজরেবার্ষিক বিনিয়োগ: ১,০৫,০০০ টাকাবিনিয়োগের মেয়াদ: ১৫ বছরমোট বিনিয়োগ: ১৫.৭৫ লক্ষটাকাসুদের হার: ৮.২% (বার্ষিক)মেয়াদপূর্তি: ২১ বছরআনুমানিক মেয়াদপূর্তির অর্থ: ৫০.২৭ লক্ষ টাকামোট সুদ: প্রায় ৩৪.৫২ লক্ষ টাকা(উপরের হিসেবটি এই শর্তে করা হয়েছে যে পুরো মেয়াদে সুদের হার ৮.২% অপরিবর্তিত থাকবে। বাস্তবে সুদের হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।)
