Last Updated:
সকাল থেকে নাগাড়ে বৃষ্টি৷ অফিস যাওয়ার পথে শুনে নিন বলিউডের বৃষ্টির কয়েকটি গান, মন ভাল হতে বাধ্যে, পুরনো প্রেমের স্মৃতি ফিরে আসবে৷
কলকাতা: সকাল থেকে আকাশের মুখ ভার৷ সকালেই নেমেছে রাতের অন্ধকার। আকাশ কালো করে এসেছে৷ একেবারে পারফেক্ট রেইনি ডে৷ স্কুলে না হয় ছুটি হতে পারে, অফিসে তো আর বৃষ্টির দিনের ছুটি হয় না৷ ফলে সকাল সকাল কোনও মতে তৈরি হয়েই ছাতা মাথায় দৌড় শুরু৷ কোথাও জল জমেছে তো কোথাও কাদা প্যাঁচ প্যাঁচ করছে৷ অফিস যেতে গিয়ে মুড খারাপ হওয়ার জোগাড়৷ আপনার মুড ভাল করতে রইল বলিউডে সেরা ৫টি বৃষ্টির গান৷ ইয়ার ফোনে শুনুন বা সুবিধা থাকলে ভিডিও দেখুন, মন ভাল হতে বাধ্য৷ পুরনো কথা মনে পড়বে, ফিরে আসবে প্রথম প্রেমের স্মৃতিও৷
তাহলে আর দেরি কেন, শুনে নিন এই কয়েকটি হিন্দি ছবির গান…রইল ইউটিউব লিঙ্ক…
এই তালিকায় যে ৫টি গান বেছে নেওয়া হয়েছে তার মধ্যে সর্বপ্রথম থাকবে অমিতাভ বচ্চন ও মৌসুমী চট্টোপাধ্যায়ের মনজিল ছবির গান৷ মুম্বই শহরে এক যুগল হেঁটে চলেছে বৃষ্টির মধ্যে৷ গান-রিম ঝিম গিরে সাওয়ন, সুলগ সুলগ যায়ে মন…., কিশোর কুমারের কণ্ঠে এই গান এভারগ্রিন৷ ১৯৭৯-এ মুক্তি প্রাপ্ত এই ছবির গান এখনও বৃষ্টির গানের প্লে-লিস্ট তৈরি হলে, উপরের দিকেই থাকবে৷
এরপর রাখা হল 1942 A Love Story ছবির গান, রিমঝিম রিমঝিম, রুমঝুম রুমঝুম….৷ এই ছবিতে জীবনে শেষবারের মতো সঙ্গীত পরিচালনা করেছিলেন আর ডি বর্মন৷ ছবির সবকটা গানই ছিল সুপারহিট৷ সেই সময় তাক লাগিয়ে দিয়েছিল৷ অনিল কাপুর-মণীষা কৈরালার এই রোম্যান্টিক জুটিতে বর্ষার গান যেন আপনার জীবনে হারানো প্রেম ফিরিয়ে নিয়ে আসবে৷
৯য়ের দশকে যারা বড় হয়েছেন তাঁরা এই গান শুনেছেন তো বটেই, বৃষ্টির দিনের এই গানটি আপনি নিশ্চয়ই গুনগুন করেছেন৷ দহেক ছবির গান, গেয়েছেন হরিহরণ ও সাধনা সরগম৷ অক্ষয় খান্না ও সোনালি বেন্দ্রে রয়েছেন এই ছবিতে৷ গানটি হল, সাওয়ন বরসে, তরসে দিল….
বৃষ্টিতে ঐশ্বর্য রাইকে দেখে সকলেই তখন মুগ্ধ হয়েছিলেন৷ গুরু ছবির এই গান বরসো রে মেঘা মেঘা, এখনও সমান জনপ্রিয়৷ গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল৷
এই লিস্ট থেকে যেই গান বাদ দেওয়া যাবে না তা হল হাম তুম ছবির সাঁসো কো সাঁসো মে ঢলনে দো জরা….৷ অলকা ইয়াগনিক-বাবুল সুপ্রিয়োর গলায় এই গান খুবই জনপ্রিয়৷ অনস্ক্রিন সইফ আলি খান ও রানি মুখার্জির জুটিও ছিল পারফেক্ট৷
এছাড়াও রয়েছে আরও কয়েকটি অতি জনপ্রিয় গান, যেন চামেলি ছবির ভাগে রে মন কহি, দিল তো পাগল হ্যায় ছবির, চক ধুম ধুম চক ধুম ধুম গান এবং তাল ছবির তাল সে তাল মিলা গানটিও৷
Kolkata,West Bengal
Jul 10, 2026 10:39 AM IST
