*তবে কারা যোগ্য, কারা নয় তা নিয়ে সন্দেহের শেষ নেই। যাদের ব্যাঙ্কে এখনও টাকা আসেনি, অনেকেই বুঝতে পারছেন না, যোগ্যতার কোন মাপকাঠিতে তাঁরা বাদ পড়ছেন। কেউ বলছেন বাচ্চা বেসরকারি স্কুলে পড়লে তিনি টাকা পাবেন না, কেউ আবার বলছেন বাচ্চার টিকাকরণ বেসরকারি জায়গা থেকে হলে টাকা পাবেন না। অনেকে আবার বলছেন বাড়িতে তিনটির বেশি পাকা ঘর থাকলে তিনিও বঞ্চিত হবেন। কারও মতে স্বামী সরকারি চাকরি করলে, তিনি টাকা পাওয়ার যোগ্য নন। তবে কেউই কোনও তথ্যের নিশ্চয়তা জানেন না।
