অন্যদিকে, পাকিয়ং, নামচি, গিয়ালশিং ও সোরেং জেলার বেশিরভাগ রাস্তা সচল থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় এখনও সমস্যা রয়েছে। রেনক–পেডং, রোরাথাং–রংপো, রাভাংলা–ইয়াঙ্গাং, ফংলা–বেরমইক এবং সোপাখা–চিওভাঞ্জাং রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সোরেং জেলার সোমবারিয়া–জোরেথাং (থারপু রুট) এবং মালবাসে রুটের স্টিল ব্রিজে রক্ষণাবেক্ষণের কাজ চলায় ওই রাস্তাগুলিও আপাতত বন্ধ রাখা হয়েছে।
