MLA Surprise School Visit: সাঁইথিয়ার যোগেশ্বরী গার্লস হাই স্কুলে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। খোদ বিধায়কের চকের টানে ব্ল্যাকবোর্ডে মুহূর্তে ফুটে উঠল দেশের মানচিত্র। পড়াশোনার মান খতিয়ে দেখার পাশাপাশি ছাত্রীদের সঙ্গে জমিয়ে করলেন সিনেমা আর অটোগ্রাফের আড্ডাও।