Last Updated:
Mahishadal Rath Yatra: বাঙালির রথ দেখা ও কলা বেচার প্রবাদ মহিষাদলে এসে বদলে যায় ‘কাঁঠাল বেচায়’। পূর্ব মেদিনীপুরের প্রাচীন মহিষাদল রথযাত্রা উপলক্ষে রাজবাড়ির আম্রকুঞ্জে বসেছে কাঁঠালের বিশাল আড়ত। ৫০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা মূল্যের কাঁঠাল কিনতে মেলায় উপচে পড়ছে মানুষের ভিড়।
মহিষাদল, সৈকত শী: একটি প্রবাদ আছে—’রথ দেখা ও কলা বেচা’, কিন্তু মহিষাদলের ক্ষেত্রে যেন এই প্রবাদটি উল্টো। এখানে রথ দেখা আর কাঁঠাল বিক্রি যেন সমার্থক বিষয় হয়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ও জনপ্রিয় রথযাত্রা হল মহিষাদল রথযাত্রা। প্রায় আড়াইশো বছরের এই প্রাচীন রথযাত্রার জনপ্রিয় তার নিরিখে পুরী ও মাহেশের রথের পর স্থান করে নিয়েছে। প্রতিবছর রথের দিন হাজার হাজার মানুষ মহিষাদলে ভিড় জমায়। কালের নিয়মে সবকিছু বদলালেও বদলাইনি এই রথের একটি মাত্র জিনিস। তাহলে এই রথের অন্যতম আকর্ষণ কাঁঠাল বেচা-কেনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাঁঠাল ব্যবসায়ীরা এই রথযাত্রায় ভিড় জমান।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল কাঁঠাল বেচাকেনার কেন্দ্র হিসেবে বিখ্যাত। মহিষাদল এ কাঁঠাল কেনাবেচার জন্য জনপ্রিয় একটি রাস্তার নাম হয়েছে কাঁঠাল পট্টি। এমনকি এই নামে একটি বাজারও রয়েছে। এই কাঁঠাল পট্টিতে কাঁঠালের সময় কাঁঠাল কেনাবেচা হলেও। রথের মেলা উপলক্ষে মেলার আগে থেকেই নদিয়া, মুর্শীদাবাদ ও উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বেশকিছু জেলার ব্যবসায়ীরা কাঁঠাল নিয়ে মহিষাদলে প্রতিবছর কাঁঠাল ব্যবসার উদ্দেশ্যে আসেন, কাঁঠালের পসরা সাজিয়ে বসেন। এবারও তার অন্যথা হয়নি। মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বড় মাপের কাঁঠালের আড়ত বসেছে। প্রতিদিন গড়ে কয়েক হাজার কাঁঠাল কেনা-বেচা চলছে।
আষাঢ় মাস মানেই আম কাঁঠাল। ফল বাজারের পাশাপাশি বিভিন্ন মেলায় কাঁঠালের কেনাবেচা চলে। আর মহিষাদলের রোদ উপলক্ষে কাঁঠাল কেনাবেচা তো অন্যতম আকর্ষণ। এই আরতি পাইকারি ও ক্ষুদ্র কাঁঠাল কেনাবেচা হয়। রথের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাঁঠাল বিক্রেতারা তাদের কাঁঠাল নিয়ে হাজির হয়েছেন। মহিষাদলে কাঁঠাল আড়তে ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ থেকে ৬০০ টাকা দামের কাঁঠাল পাওয়া যাচ্ছে। অশোক মণ্ডল নামে এক কাঁঠাল বিক্রেতা জানান, “প্রতিদিন গড়ে তার ১১০০ থেকে দেড় হাজার কাঁঠাল বিক্রি হচ্ছে। মূলত বেশি পাইকারি। এর পাশাপাশি খুচরো বিক্রিও চলছে। প্রায় ২০ বছর ধরে রথের মেলায় কাঁঠাল বিক্রি করার জন্য মহিষাদল আসি”।
Purba Medinipur,West Bengal