Last Updated:
School Van Accident: সবেমাত্র স্কুলের গাড়িতে উঠেছিল কয়েকজন খুদে। তারমধ্যেই সজোরে পুলকারের পিছনে ধাক্কা অনিয়ন্ত্রিত মিনিবাসের। মুর্শিদাবাদের ট্রেন দুর্ঘটনায় শিশুদের মর্মান্তিক পরিণতি দেখে শোকের আবহ গোটা রাজ্যে। তার মধ্যেই আবার আসানসোলে দুর্ঘটনার কবলে পড়ল খুদে পড়ুয়ারা।
এই ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ এই দুর্ঘটনাটি হয়েছে আসানসোল থেকে একটি যাত্রীবোঝাই মিনিবাস রানিগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় মুর্গাসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়িটি সবেমাত্র কয়েকজন পড়ুয়াকে তুলে কিছুটা এগিয়েছিল।
পুলিশ জানিয়েছে, মৃত পথচারীর নাম জয়দেব মণ্ডল। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি আসলে পুরুলিয়ার কাশিপুরের বাসিন্দা ছিলেন। আসানসোলের একটি হোটেলে তিনি কাজ করতেন। তাঁর কর্মস্থলে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচজন পড়ুয়াকে সেখানে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই দুই পড়ুয়ার অবস্থা এখন স্থিতিশীল।
Asansol,Barddhaman,West Bengal
Jul 17, 2026 10:46 PM IST
