Last Updated:
Saudi Arabia Airport Attack: হামলার জেরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রাজধানী রিয়াধের আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী।
রিয়াধ: ইরান যুদ্ধ আবহে বড়সড় সামরিক আঘাত! সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালো হুথিরা। ইরান যুদ্ধ শুরুর পর উপসাগরীয় কোনও দেশের উপর সম্ভবত এটাই এখনও পর্যন্ত অন্যতম বড় হামলা। সৌদি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে ভয়াবহ এই হামলায় নিহতদের মধ্যে সৌদি আরবের নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি—৪ জন। তবে মৃতদের মধ্যে আমেরিকার এক নাগরিকও রয়েছেন। উল্লেখ্য, এর আগে হুথি বিদ্রোহীরা কৌশলগতভাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেলের পাইপলাইন উড়িয়ে দিয়েছিল। এর ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় রকমের প্রভাব পড়েছিল। এবার নিশানা করা হল সৌদি আরবের অন্যতম ব্যস্ত বিমানবন্দরকে।
এমন এক সময়ে এই হামলা চালানো হল, যখন সৌদি আরবের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের একজোট হওয়ার কথা শোনা যাচ্ছে। রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (GACA)। GACA একটি বিবৃতি জারি করে এই হামলায় ১২ জনের মৃত্যুর কথা জানিয়েছে। হামলায় নিহতদের মধ্যে সৌদি আরবের ৩ জন, বাংলাদেশের ২ জন এবং আমেরিকা, মিশর, জর্ডন, সিরিয়া, প্যালেস্তাইন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
GACA-র মতে, বিমানবন্দরে এই হামলায় আরও ৩০৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই হামলার জেরে পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ আরও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে।
আকস্মিক চূড়ান্ত বিস্ফোরণ এবং বিশৃঙ্খলা:
চরম আতঙ্কের মুহূর্তের বর্ণনা দিয়েছেন টার্মিনালের ভিতরে থাকা প্রত্যক্ষদর্শীরা। বিমানবন্দরের এক্সিট এলাকা জুড়ে কাঁচের প্যানেল ভেঙে যায় এবং বেশ কয়েকটি জায়গায় কংক্রিটের অংশ ভেঙে পরে। একইসঙ্গে পাশের গেটে অপেক্ষারত যাত্রীরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন, আকস্মিক বিস্ফোরণের কম্পন তরঙ্গের জেরে বসার জায়গাগুলোতে শার্পনেল ছড়িয়ে পড়ে। ভেঙে যাওয়া কাচ ও ছিটকে পড়া ধাতব খণ্ডের আঘাতেই বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে এবং অসংখ্য যাত্রী ও বিমানবন্দর কর্মীর গভীর ক্ষত ও আঘাতের চিকিৎসায় নামেন চিকিৎসকেরা। বড় রোকোমডের ক্ষয়ক্ষতি কমাতে নিরাপত্তা দলগুলি দ্রুত হাজার হাজার যাত্রীকে নীচের তলার কনকোর্স এবং আশেপাশের পার্কিং এলাকায় সরিয়ে নিয়ে যায়।
